খাঁটি চামড়ার জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আর বন্ধু মোশারফ তৃপ্তি প্লাজার সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি, কিছু লোক জটলা বাধিয়ে দাঁড়িয়ে আছে। কৌতূহল চাপা দিতে না পেরে জটলার ভেতরে গিয়ে দেখি, একটা লোক মাটিতে পড়ে কাঁপছে আর গোঙাচ্ছে। মুখ দেখে চিনলাম লোকটাকে। যে ২০ টাকা হাতে পেলেই গাঁজা কিনে খায় এবং রাস্তায় পড়ে থাকে। ভিড় ঠেলে বাইরে এলাম। মোশারফ জিজ্ঞেস করল, ‘কী হইছে?’ আমি আসল ঘটনা চেপে বললাম, একজন মৃগীরোগী ভেতরে...। কথাটা শেষ করার সুযোগ না দিয়ে মোশারফ পায়ের জুতা খুলে হাতে নিয়ে বলল, ‘যাই, টেস্টটা কইরাই আসি।’ আমি বললাম, কিসের টেস্ট? মোশারফ ব্যস্ত হয়ে বলল, ‘গতকাল এই জুতা কিনেছি, ম্যালা দামি। দোকানদার কইছে, জুতাটা নাকি খাঁটি চামড়ার তৈরি। তখন থিকাই আমি উপায় খুঁজতে ছিলাম টেস্ট করার জন্য।’ আমি বিরক্ত হয়ে বললাম, টেস্ট করলে এখানে কেন? মোশারফ বলল, ‘ওমা, চামড়ার জুতা শুঁকাইলে, জুতা শুঁইকা লোকটা যদি ভালো না হয়, তাইলে বুঝতে হইব চামড়াটা খাঁটি না, দোকানদার আমারে ঠকাইছে।’ টেস্ট করে ও কী পেয়েছিল জানি না। কারণ, আমি তখন চলে গিয়েছিলাম। তবে ওই ঘটনা মনে পড়লে আমি এখনো হাসি। সঙ্গে থাকলে মোশারফও হাসে। রহস্যজনক! ক্যাপ্টেন হালিম সড়ক, মানিকগঞ্জ।