খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন
খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মো. মজিদ আলী, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সবুর খান, সিভিল সার্জন নিশীত নন্দী মজুমদার, এপিবিএন মহালছড়ির অধিনায়ক মো. জমশের আলী, সদর উপজেলা চেয়ারম্যান চুঞ্চুমনি চাকমা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক এম রাশেদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ক্লাবের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।