খাগড়াছড়ি জেলা ক্রিকেট লিগে মানিকছড়ি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট লিগে মানিকছড়ি ক্রীড়া সংস্থা জয়ী হয়েছে। রানার্সআপ হয়েছে খাগড়াছড়ি জুন পহর ক্লাব।
১৭ ফেব্রুয়ারি বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউসার হোসেন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েন চাকমা প্রমুখ।