খাগড়াছড়িতে ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল আলম
খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল আলম

খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্রঋণ বিতরণ ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক অমল বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি শহর সমন্বয় পরিষদের সভাপতি এস এম শফি। সভা পরিচলনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম। িবজ্ঞপ্তি।