খাগড়াছড়িতে নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে নবনির্বাচিত পৌর মেয়র রফিকুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি রেয়াত আলী চৌধুরী। বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র রফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি রইচ উদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি আমিন শরীফ সওদাগর, বিএনপি নেতা তাজুল ইসলাম, সাংবাদিক আজিম-উল-হক, জেলা আওয়ামী লীগ নেতা কামাল পাটোয়ারি, খাগড়াছড়ি চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত প্রমুখ।