খাগড়াছড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা পঠনদক্ষতা বিষয়ে শিক্ষা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির তিনটি উপজেলায় বেসরকারি উদ্যোগে ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা পঠনদক্ষতা বিষয়ে শিক্ষা কার্যক্রম।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হয়। তিন বছর মেয়াদি এই প্রকল্পে বিদ্যালয়গুলোর প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতার বিষয়ে শিক্ষা দেওয়া হবে। প্রকল্পের সুবিধা পাবে ১০ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানান ব্র্যাকের কর্মকর্তারা।
ব্র্যাকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থানে পিছিয়ে পড়া খাগড়াছড়ির তিনটি উপজেলায় প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পঠনদক্ষতা বাড়ানোর জন্য প্রকল্পটি শুরু হয়েছে।
প্রকল্প অনুযায়ী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ৪৫টি বিদ্যালয়ের ৪ হাজার ২১, পানছড়ির ২৫টি বিদ্যালয়ের ১ হাজার ৬৫৭ এবং মাটিরাঙ্গার ৩৫টি বিদ্যালয়ের ৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থীকে বাংলা ভাষার ওপর শিক্ষা দেওয়া হবে।