খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে সংবর্ধনা
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় মেধাবৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্রি. জে. হামিদুর রহমান চৌধুরী। এ ছাড়াও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিকসহ জেলার ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অভিভাবক উপস্থিত ছিলেন। ২০০৬ সাল থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষাদান কার্যক্রম চালু হওয়ার পর থেকে অল্প কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়।