খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জুলাই সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেল দুটি হলো সত্যপ্রকাশ-নুরুল আবছার-সন্দীপন প্যানেল ও মিলন-স্বপন-সুদত্ত প্যানেল। এতে সত্যপ্রকাশ-নুরুল আবছার-সন্দীপন প্যানেল একটি পদ ছাড়া সবকটিতে বিজয়ী হয়।জেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, সভাপতি পদে সত্য প্রকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে নুরুল আবছার ও সাংগঠনিক সম্পাদক পদে সন্দীপন চাকমা নির্বাচিত হন। সমিতির কল্যাণ ট্রাস্টবিষয়ক সম্পাদক অংশা মারমা একমাত্র ভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলার সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।