খাগড়াছড়ি ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাকার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাকার্যক্রম শুরু হয়েছে। ৭ এপ্রিল জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা হাসপাতালের চিকিৎসাকার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন সবাইকে মিলেমিশে করতে হবে। এখন থেকে ডায়াবেটিক রোগীরা খাগড়াছড়িতেই পরীক্ষা করার সুযোগ পাবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিম্বিসার খীসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদ তালুকদার প্রমুখ।