খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দেশের বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক হস্তান্তর করা হয়।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য বীর কিশোর চাকমা, চাইথোঅং মারমা, প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ, ভূমি কর্মকর্তা শ্রাবস্তী রায় প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃত্তির অর্থের পরিমাণ খুব বেশি নয়। তবে এ বৃত্তিটি উচ্চশিক্ষা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে। আগামী দিনে এ বৃত্তি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে দেওয়া হবে। এর লক্ষ্য হলো জেলায় শিক্ষার মান বাড়ানো ও শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দেওয়া।বৃত্তিপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র সজীব ত্রিপুরা বলেন, ‘মহালছড়ি উপজেলার দুর্গম সিন্ধুকছড়ি অঞ্চল থেকে একমাত্র আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছি। আমি পার্বত্য জেলা পরিষদ থেকে শিক্ষা বৃত্তি পেয়ে দারুণ খুশি। এ টাকা দিয়ে অন্তত আমার কম্পিউটারে একটি নতুন র্যাম লাগিয়ে কম্পিউটারকে আরও গতিশীল করতে পারব এবং এতে আমার পড়াশোনায় অনেক সহায়ক হবে।’পার্বত্য জেলা পরিষদের কার্যালয় থেকে জানা যায়, প্রতিবছর জেলার ১০০ শিক্ষার্থীকে চার হাজার টাকার বৃত্তি দেওয়া হয়।