খাগড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ৮ ফেব্রুয়ারি খাগড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে নগদ টাকা, খাদ্যশস্য ও কম্বল দিয়েছে। ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ।৬ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা ও ১৭ মেট্রিক টন খাদ্যশস্য এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়। এসময় ব্যক্তিগত পর্যায়ে পৌর কাউন্সিলর এটিএম রাশেদ উদ্দিন ও সুইনাচিং মারমা যৌথভাবে পরিবারপ্রতি একটি করে লুঙ্গি দেন।এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেদ হোসেন, টাস্কফোর্স সদস্য এসএম শফি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, ব্যবসায়ী নেতা চন্দ্র শেখর দাশ প্রমুখ।