খাগড়াছড়ি শিশু পরিবারে পুলিশ সুপারের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের বিনোদনের জন্য একটি রঙিন টেলিভিশন ও এক দিনের জন্য উন্নতমানের খাবারের অর্থ দিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী। ৩১ আগস্ট দুপুরে শিশুদের হাতে তিনি এ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলাম ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক রোকেয়া বেগম।