খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে খাগড়াছড়িতে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন সদর দপ্তরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৭ অক্টোবর খাগড়াছড়ি রিজিয়নের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব-উল-আলম, গুইমারা রিজিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুজ্জামানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কাবাডি (বালিকা) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানারআপ হওয়া খাগড়াছড়ি জেলার মহালছড়ি মডেল উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।