খাগড়াছড়ি হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে সেবাগ্রহীতাদের সঙ্গে এক মতবিনিময় সভা গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সহযোগিতায় ছিল সচেতন নাগরিক কমিটি (সনাক)। সনাক সভাপতি সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। আরও উপস্থিত ছিলেন টিআইবি সহসভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ির স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক ধর্মরাজ বড়ুয়া প্রমুখ। মতবিনিময় সভায় খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নয়নময় ত্রিপুরা হাসপাতালের সেবা–সম্পর্কিত বিভিন্ন সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিত করেন ও তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সনাকের সহযোগিতা কামনা করেন।