খাগড়াছড়ি ৩২ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে ২৫ জানুয়ারি ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় পদক অর্জনকারী খাগড়াছড়ি বিজিবির তিন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. মতিউর রহমান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাহাত নেওয়াজ, বিজিবি সদস্য মো. সিরাজুল ইসলাম, রিপন কুমার বিশ্বাস ও ল্যান্স নায়েক নুর হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। ব্যাটালিয়নের সংবর্ধিত এই তিন সদস্য জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২৪টি স্বর্ণ, ২৭টি রৌপ্য, ছয়টি তাম্রপদক অর্জন করেন।