খাগড়াছড়িতে আই জেন উৎসব নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ও প্রথম আলো আই–জেন ইন্টারনেট উৎসব খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিপুল আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীদের ইন্টারনেটের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিতে দেখা গেছে।
২৬ এপ্রিল খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই উৎসব শুরু হয়। জেলায় ‘এ’ িবভাগে ১০টি ও ‘বি’ বিভাগে ১০টি বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নয়টি বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব শুরুর প্রথম দিন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি ইন্টারনেট সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনও করবে।’
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিম বলেন, ‘বর্তমান যুগ তথ্যের যুগ। ইন্টারনেটের বদৌলতে বিশ্বের সব তথ্য এখন হাতের মুঠোয়। তবে এর ব্যবহার সম্পর্কে আমাদের বিস্তারিত জানা থাকতে হবে। এ রকম উদ্যোগ নেওয়ার জন্য গ্রামীণফোন-প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
উৎসবে পরীক্ষার মাধ্যমে প্রতি বিদ্যালয় থেকে ১০ জন করে নির্বাচিত করা হচ্ছে। এরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের উৎসবে অংশ নেবে। বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত এই উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।