খাগড়াছড়িতে আশীষ চাকমার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানছড়ি কলেজের শিক্ষক ও সাবেক কৃতী ফুটবলার আশীষ চাকমার স্মরণে খাগড়াছড়ির একটি সামাজিককেন্দ্রে স্মরণসভার আয়োজন করে নাগরিক সংগঠন খাগড়াছড়ি নাগরিক ফোরাম।

গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বোধিসত্ত্ব দেওয়ান। সভায় বক্তব্য দেন সুধীন কুমার চাকমা, অর্ধেন্দু শেখর চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি নাগরিক ফোরামের সহসভাপতি প্রিয় কুমার চাকমা, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, আশীষ চাকমার অকাল প্রয়াণে খাগড়াছড়ির বাসিন্দারা সামাজিক ও সংস্কৃতি জগতের একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল।

আশীষ চাকমা দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ছিলেন। এ বছর ২৬ এপ্রিল খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

—খাগড়াছড়ি প্রতিনিধি