খাগড়াছড়িতে ইজারার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গত ২৪ নভেম্বর দুপুরে তিনটি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন পরিষদ ও ৩৫টি বাজার ইজারার ওপর প্রাপ্য কমিশনের চেক বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলনকক্ষে চেক বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, প্রত্যেক বাজারে পর্যায় ক্রমে আগামী অর্থবছরে কার্যালয় তৈরি করা হবে। এ ছাড়া জেলা শহরে একটি বাজার ফান্ড রেস্ট-হাউস গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।