খাগড়াছড়িতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে ২ মে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয় খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে। জেলা তথ্য কর্মকর্তা মঙ্গল মণি চাকমার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম। আলোচক ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদ তালুকদার ও শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম। প্রধান অতিথির বক্তব্যে শানে আলম বলেন, কর্মশালায় আলোচিত মা ও শিশু স্বাস্থ্য, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশুপাচার প্রভৃতি বিষয়কে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি ঘরে পৌঁছানোর উদ্যোগ নিতে হবে। শহীদ তালুকদার গর্ভবতী মায়েদের অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) করার প্রয়োজনীয়তা এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রোকেয়া বেগম যৌতুক, নারী ও শিশুপাচার রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।