খাগড়াছড়িতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যহীন, শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। ২১ মার্চ সকাল ১১টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই শপথ নেয়।
সনাক সভাপতি অনন্ত বিহারী খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সাথোঅং মারমা। বক্তব্য দেন অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, মধুমঙ্গল চাকমা, ইনস্টিটিউটের উপপরিচালক সুসময় চাকমা, সাংবাদিক জহুরুল আলম, কৃতী শিক্ষার্থী জোবাইদা শাধনাজ, ফিরোজা তাসলিম প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৩ সালে খাগড়াছড়ি সদর উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বাংলা একাডেমির অভিধান দেওয়া হয়।
—খাগড়াছড়ি প্রতিনিধি