খাগড়াছড়িতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে খাগড়াছড়ির বিভিন্ন বিদ্যালয়ের জেএসসি, জেডিসি ও পিএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। ১৪ আগস্ট খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী ও পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার ও অধ্যাপক মধু মঙ্গল চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য বোধিসত্ব দেওয়ান। স্বাগত বক্তব্য দেন সনাকের সহসভাপতি মো. জহুরুল আলম। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।