খাগড়াছড়িতে খাদ্য দিবসের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাদ্য ও কৃষিও বদলাবে’ প্রতিপাদ্য নিয়ে ১৬ অক্টোবর খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তরুণ ভট্টাচার্য সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল হাশেম।