খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের মতো খাগড়াছড়িতে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ২০ আগস্ট খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। মানববন্ধনে দৈনিক অরণ্যবার্তা-এর সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।