খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ে অবহিতকরণ সভা ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য কমিশন ও উপজেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনের তথ্য কমিশনার খুরশিদা বেগম সাঈদ। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধি অংশ নেন।