খাগড়াছড়িতে নারীদের দুদিনের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে নারীদের পেশাগত দক্ষতা বাড়ানো ও স্বাবলম্বী করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ আয়োজিত এ কর্মশালা সংস্থার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা।
বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা এমপাওয়ার উইমেন ফর পেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়ার ব্যবস্থাপক রাখী ম্রং, প্রশিক্ষক আশুতোষ রায়, সংযুক্তা দেওয়ান, রুমন বড়ুয়া প্রমুখ।