খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেন সিআইডি পুলিশের উপমহাপরিদর্শক রওশন আরা বেগম।
এরপর দায়িত্ব পালনকালে নিহত খাগড়াছড়ি জেলার তিন পুলিশ সদস্য এসআই পরেশ কুমার ত্রিপুরা, নায়েক সুসময় চাকমা ও অরুণ বিকাশ চাকমার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।