খাগড়াছড়িতে বসন্তবরণ উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর সামনে পলাশতলায় বসন্তবরণ উৎসব উদ্যাপিত হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমী বিষয়ক কমিটির আহ্বায়ক খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল জি এম সোহাগ। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শানে আলম, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত গবেষক প্রভাংশ ত্রিপুরা, দৈনিক অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া।