খাগড়াছড়িতে বার্ষিক পুলিশ সমাবেশ ও পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে ২৬ ডিসেম্বর সোমবার পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুর রশীদ।
প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।—খাগড়াছড়ি প্রতিনিধি