খাগড়াছড়িতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজনে ১৯ জানুয়ারি শহরের পুলিশ লাইনস বিদ্যালয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শিরোনামে’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ লাইনস বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ। অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার জ্যেষ্ঠ কিউরেটর মো. বদিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থানের উন্নয়ন ঘটাতে সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে। —খাগড়াছড়িপ্রতিনিধি