খাগড়াছড়িতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত সোমবার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সংগঠনের সহসভাপতি নীগার সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, মংশিপ্রু চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা বাসন্তী চাকমা প্রমুখ।