খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার ও রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল হক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন মো. শানে আলম। পাঁচ সদস্য হলেন মো. জসিম উদ্দিন, ক্যাজরী মারমা, ধীমান খীসা, জীতেন বড়ুয়া ও মো. ইসমাইল হোসেন। পদাধিকার বলে জেলা প্রশাসক এই কমিটির চেয়ারম্যান।