খাগড়াছড়িতে শিশু একাডেমী কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে জেলা শিশু একাডেমী কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটি নির্মাণের জন্য প্রায় সাড়ে নয় কোটি টাকা বরাদ্দ দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ২০১০ সালের মার্চ মাসে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। ১৪ জুন জেলা সদর হাসপাতালের পাশে কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ কখন শুরু ও শেষ হবে তার নিশ্চিত কোনো সময়সূচি জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির সরকার জানান, বর্তমান স্থানে শিশু একাডেমী কমপ্লেক্স নির্মাণ করতে গেলে নকশার কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তিত নকশা অনুমোদন হলেই দরপত্র আহ্বান করা হবে।