খাগড়াছড়িতে সনাকের শিক্ষাবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির উদ্যোগে ১৫ জুন শিক্ষাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলা সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য, জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তারা।
সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক ধর্মরাজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, অধ্যাপক মধুমঙ্গল চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ প্রমুখ।
সভায় বক্তারা সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।