খাগড়াছড়িতে সেক্টর কমান্ডারস ফোরামের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা ৬ এপ্রিল পৌরসভার মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন মংসা থোয়াই চৌধুরী, দিদারুল আলম, জসীম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, শহিদুল ইসলাম, আবুল কাশেম, অংমা মার্মা, সাহিদা আক্তার প্রমুখ।মেয়র রফিকুল আলমকে সমন্বয়কারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অংসা থোয়াই চৌধুরী, রণজিত কুমার দে ও নুরুল আবছার চৌধুরীকে সহকারী সমন্বয়কারী, আজিম উল হককে সাধারণ সম্পাদক ও ফরিদউজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের খাগড়াছড়ি জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।