খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে পরিবহন মালিক ও চালকদের নিয়ে দুই দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ কর্মশালার আয়োজন করে। ২০ জুন খাগড়াছড়ি পৌর বাস টার্মিনালে কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী। বক্তব্য দেন খাগড়াছড়ি সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ, ট্রাফিক পরিদর্শক অভিজিৎ রায় ও খাগড়াছড়ি বিআরটিএ মোটর যান পরিদর্শক মো. মাহবুবুর রহমান।