খাগড়াছড়ির সাত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে যন্ত্র অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এক্স-রে যন্ত্র থাকলেও বিদ্যু ৎ -সংকটের কারণে চালু করা যাচ্ছে না। এতে দুর্গম এলাকার রোগীরা স্বাস্থ্যসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সরকারের কোটি টাকার মূল্যের এসব এক্স-রে যন্ত্র পড়ে থেকে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালেই কেবল এক্স-রে যন্ত্র সচল রয়েছে। বাকি সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যুতের কম ভোল্টেজের কারণে সেগুলো সচল করা যাচ্ছে না। অপরদিকে দীঘিনালা উপজেলায় অবকাঠামোগত সমস্যার কারণে এক্স-রে যন্ত্র এখনো বাক্সবন্দী অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আরও জানান, একটি এক্স-রে মেশিন চালু করতে হলে ন্যূনতম ২২০ ভোল্টেজের বিদ্যুতের প্রয়োজন হয়। উপজেলাগুলোর সঞ্চালন লাইনে এই ভোল্টের বিদ্যু ৎ পাওয়া যায় না বলে এক্স-রে যন্ত্র চালু করা যাচ্ছে না। খাগড়াছড়ি বিদ্যু ৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম চৌধুরী জানান, খাগড়াছড়ির বিদ্যু ৎ সঞ্চালন লাইনে গড়ে ১৭০ থেকে ১৮০ ভোল্টের বিদ্যু ৎ সরবরাহ করা হয়। খাগড়াছড়ি বিদ্যু ৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শেখ গোলাম আহম্মেদ মোতাসিন বিল্লাহ্ জানান, চট্টগ্রামের হাটহাজারী থেকে খাগড়াছড়ি পর্যন্ত ৩৩ কিলোভোল্টের (কেভি) লাইন রয়েছে। এই সঞ্চালন লাইনটি ১০৫ কিলোমিটার দীর্ঘ। লাইনটি টানা হয়েছে পাহাড়, ঘন জঙ্গল ও দুর্গম এলাকার ওপর দিয়ে। তড়ি ৎ কৌশলের বিবেচনায় লাইনটি আদর্শ (স্ট্যান্ডার্ড) নয়। কারণ, ৩৩ কেভি লাইন সাধারণত ৩৩ কিলোমিটারের বেশি হয় না। দীর্ঘ লাইনের কারণে ৩৩ কেভি বিদ্যুতের স্থলে খাগড়াছড়িতে পাওয়া যায় ২৭ থেকে ২৮ কেভি বিদ্যু ৎ । এ কারণে খাগড়াছড়ি জেলায় বিদ্যুতের ভোল্টেজ কম থাকে। মোতাসিন বিল্লাহ্ আরও জানান, এই লাইনটি গ্রিড লাইনে উন্নীত না করা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় বিদ্যু ৎ পরিস্থিতির উন্নতি হবে না।সম্প্রতি পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, এক্স-রে যন্ত্র থাকলেও তা চলছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিদর্শী চাকমা বলেন, ‘আমি গত বছর জুন মাস থেকে এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছি। এই এক বছরে কখনো এক্স-রে যন্ত্র সচল দেখিনি। স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে যন্ত্র ও লোকবল সবই আছে। কিন্তু কম ভোল্টেজের কারণে যন্ত্রটি চালানো যাচ্ছে না।’ খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরী এক্স-রে সেবার দুরবস্থার কথা স্বীকার করে বলেন, ‘শুধু বিদ্যুতের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যু ৎ -সমস্যার সমাধান হলে জেলার সব উপজেলায় এক্স-রে সেবা প্রদান করা সম্ভব হবে।’