খাগড়াছড়ির ২৬ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার ৬টি উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার বেলা তিনটায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ করেন জেলার খাগড়াছড়ি, পানছড়ি, মহালছড়ি, দীঘিনালা, লক্ষ্মীছড়ি ও মানিকছড়ি উপজেলার ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোল্লা মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা প্রমুখ।
এ ছাড়া একই দিন বিকেলে নিজ নিজ উপজেলা পরিষদে এই ২৬টি ইউপির ২৩৪ জন পুরুষ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭৮ জন নারী সদস্যকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তারা।