খাজা আজমেরী স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাজা আজমেরী স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আহ্বায়ক কমিটির সভা গত ৩০ ডিসেম্বর নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির যুগ্ম আহ্বায়ক আফরোজা নাজনিন।
বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, আশফাকুর রহমান, সদস্যসচিব ইলিয়াস সরকার, সদস্য কবির আহমেদ চৌধুরী, মো. সামেদ উল্লাহ, রাজিউর রহমান বিতান, শেখ আবদুল্লাহ আল মাহমুদ, আনিসুর রহমান, ইরফান উদ্দিন, সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলি হোসেন, ইফতেখার আহমেদ, রকিবুল হক, চেমন আরা, আবদুল মমিন প্রমুখ।
সভায় প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি