খাজানার প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসগোল্লা, কেসর রাজভোগ এবং গোলাপ জাম—খাজানার এই তিন ধরনের মিষ্টি আপনি ঘরে সংরক্ষণ করতে পারবেন পুরো ছয় মাস। এর মান নিশ্চিত এবং নিয়ন্ত্রণ করার জন্য খাজানা মিঠাই লিমিটেডের মিলেছে বিএসটিআই সনদ। সেই সঙ্গে গুণগত খাদ্যমানের জন্য আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন করেছে খাজানা মিঠাই লিমিটেড।গত ২৬ নভেম্বর গুলশানের খাজানা রেস্টুরেন্টে এই সনদপত্র দেয় ইন্টারটেক মুডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার রোনাল্ট বিশ্বাস।এ সময় খাজানার পরিচালক অভিষেক সিনহা বলেন, ‘প্রায় ৪০ পদের মুখরোচক মিঠাই ও লাচ্ছা সেমাই পাওয়া যাচ্ছে আমাদের এখানে। এর মধ্যে আমরা তিন ধরনের মিষ্টির জন্য বিএসটিআইয়ের অনুমোদন পেয়েছি। আমাদের চেষ্টা চলছে বাকি মিষ্টিগুলোরও বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার।’