খাদি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জানুয়ারি বেলা তিনটা। অন্যমেলার ঢাকার বনানী শাখায় উদ্বোধন করা হয় খাদি উৎসবের। প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীতশিল্পী ফেরদৌসি রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গীতি আরা সাফিয়া চৌধুরীসহ অনেকে।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যখন বিলেতি পণ্য বর্জন করা হয়েছিল, তখন আমাদের এই স্বদেশি কাপড় খাদির উদ্ভব। বহুদিন পর আবার আমরা ঐতিহ্যসচেতন হতে পেরেছি খাদি পোশাক পরিধানের মাধ্যমে।’রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমাদের দেশের আবহাওয়ায় খাদি পোশাক খুব আরামদায়ক।’খাদি উৎসবকে উপলক্ষ করে অন্যমেলায় বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এ কাপড়ে তৈরি সালোয়ার-কামিজ, ছেলেমেয়েদের ফতুয়া ও ছোট-বড় পাঞ্জাবিতে। এতে করা হয়েছে হাতের কাজ, ব্লক, মেশিন অ্যামব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও কারচুপি। মসলিন, হাফসিল্ক ও সুতির শাড়িতে খাদির ব্যবহারে নানা রকম বৈচিত্র্যও আনা হয়েছে বলে জানান অন্যমেলা ডিজাইনার গোবিন্দ চন্দ্র দাস।অন্যমেলার এই খাদি উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত এর সব শোরুমে। দেশি পোশাকের পাশাপাশি শীতের পিঠা খেতে আর বাউলগানে মন মাততে আপনিও চলে আসতে পারেন এখানে।