প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের সাবেক প্রকল্প পরিচালক মু. খাদেমুল বাসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র। ৮ জুন মরহুমের পরিবারের কাছে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী ও সম্পাদক প্রবীর কুমার সেন জানান, তাঁর মৃত্যুতে সংগঠনটি একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারাল। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রকল্প পরিচালক ও মু. খাদেমুল বাসার (৪৬) গত ৩১ মে সন্ধ্যায় হালিশহর নিজ বাসায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। পরদিন পাবনা জেলার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্রসন্তান রেখে গেছেন। বিজ্ঞপ্তি।