খাদ্যতালিকায় ক্যালরির উল্লেখ থাকা ভালো
রেস্তোরাঁর খাদ্যতালিকায় (মেনু) ক্যালরির পরিমাণ উল্লেখ করা হলে পুষ্টিমান সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে। তারা নিজেদের স্বাস্থ্যের উপযোগী খাবারটি বেছে নিতে পারবে। মার্কিন গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত টাফট্স বিশ্ববিদ্যালয়ের জ্যাঁ মেয়ার ইউএসডিএ হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টারের গবেষক লরিয়েন আরবান বলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ মেনুতে ক্যালরির পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিলে গ্রাহকেরা উপকৃত হয়। পরিমিত খাবার গ্রহণের পরামর্শ দিলে লোকজন খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়। তবে রেস্তোরাঁ বা বাইরে অন্য কোথাও খাওয়ার সময় তারা সাধারণত বেশি ক্যালরি গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির একটি রেস্তোরাঁর মেনুতে ক্যালরির পরিমাণ উল্লেখ করে দেখা যায়, গ্রাহকেরা পরিমাণমতো খাচ্ছে এবং নিজেদের ওজন কমানোর উদ্যোগে সাফল্য পাচ্ছে। রয়টার্স।