খাদ্যপণ্য আমদানিতে বেশি বরাদ্দ রাখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতিখাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনসংকটের কারণে খাদ্যপণ্যের দাম বাড়লে ব্যবসায়ীদের অভিযুক্ত করা হয়। সরকারিভাবে খাদ্যশস্যের মজুদ থাকলে এ সমস্যা মোকাবেলা করা যায়। আমি মনে করি, এবারের বাজেটে খাদ্যপণ্য আমদানিতে বেশি বরাদ্দ রাখা উচিত। কারণ দাম বাড়লে বা সংকট তৈরি হলে সরকারি মজুদ থেকে খাদ্যপণ্য সরবরাহ করা হলে বাজার স্থিতিশীল হতে বাধ্য।এ ক্ষেত্রে একটি শক্তিশালী তদারকি সেল গঠন করাও দরকার। কারণ তদারকি সেল থাকলে চাহিদা ও সরবরাহের তথ্য জানা যাবে। সংকটের মুহূর্তে বাজার স্থিতিশীল রাখতে সরকার নিজেও কিছু আমদানি করতে পারে। সরকার এখন চিনি আমদানি করছে। এটা ভালো উদ্যোগ। কারণ রমজানে চিনির সংকট বা দাম বেশি হলে সরকার সরবরাহ করলে বাজারে দাম অস্থিতিশীল হওয়ার আশঙ্কা থাকবে না।ব্যাংকের সুদ এখন অনেক বেশি। ডলারের বিনিময়মূল্যও বাড়ছে। ঋণপত্র খুলতে অনীহাও আছে ব্যাংকগুলোর। এর নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্যপণ্য ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে। এ বিষয়গুলো ব্যবসায়ীদের বেশি ভোগাচ্ছে। আমি মনে করি, এসব বিষয়ে বাজেটে একটি সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত। ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে আমদানি-রপ্তানি অনেক বেড়েছে। খাদ্যপণ্য আমদানিও বেড়েছে বহুগুণ। বন্দরের সক্ষমতা বাড়াতে বাজেটে দিকনির্দেশনা থাকা উচিত। বন্দরের সক্ষমতা যত বাড়বে, খাদ্যপণ্য আমদানির খরচও তত কমবে। বাজেটে এই দিকটি গুরুত্বের দাবি রাখে। চট্টগ্রামে জলাবদ্ধতা অনেক বড় সমস্যা। গত বছর খাতুনগঞ্জে জলাবদ্ধতার কারণে শত কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে। পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করা দরকার। এ জন্য এবারের বাজেটে বরাদ্দ রাখা উচিত।পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি হলে শুধু খাতুনগঞ্জ নয়, চট্টগ্রামের ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানাও জলাবদ্ধতার কারণে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবে।গ্যাস-বিদ্যুতের সংকটের বিষয় পুরোনো। গ্যাসের অভাবে অনেক শিল্পকারখানা উৎপাদনে যেতে পারছে না। অনেকে বিনিয়োগ করে বসে আছেন। এ ক্ষেত্রে ব্যাংকের সুদ গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। এ জন্য দেশীয় শিল্পের সুরক্ষায় বাজেটে দিকনির্দেশনা থাকা দরকার বলে মনে করি।