খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমতে থাকে। প্রবীণ ব্যক্তিরা নানা অসুখে দীর্ঘদিন ভুগতে থাকেন। ওষুধেও ঠিকমতো কাজ হতে চায় না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক আর্ন আকবর ও তাঁর সহযোগীরা এবার প্রমাণ করে দেখিয়েছেন, মানুষের বুড়িয়ে যাওয়ার সঙ্গে খাবারের পুষ্টি উপাদান, বিপাক ও রোগ প্রতিরোধের একধরনের পারস্পরিক যোগাযোগ রয়েছে। নেচার ইমিউনোলজি এবং জার্নাল অব িক্লনিক্যাল ইনভেস্টিগেশন সাময়িকীতে প্রকাশিত দুটি প্রতিবেদনে বলা হয়, ওষুধের পরিবর্তে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও পরিবর্তনের মাধ্যমে বয়স্ক মানুষের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল (বিবিএসআরসি) এ গবেষণার স্বীকৃতি দিয়েছে। আইএএনএস।