খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে দিন দিন হৃদ্রোগী বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব​ হার্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান
বিশ্ব​ হার্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে অসংখ্য হৃদ্রোগী। কারণ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির আর্থিক উন্নতি হওয়ায় ক্রয়ক্ষমতা বেড়েছে। তারা চর্বিযুক্ত খাবার কিনতে পারছে। ফলে খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন ও পরিবেশগত কারণে হৃদ্রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে হাসপাতালের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, ‘হৃদ্রোগ কমাতে আমাদের ধূমপান বাদ দিয়ে প্রচুর শাকসবজি খেতে হবে। দৈনিক ৪৫-৬০ মিনিট হাঁটতে হবে। পরিহার করতে হবে ফাস্ট ফুড ও কোলেেস্টরলযুক্ত খাবার।’
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট আবদুর রব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, অধ্যাপক উজ্জ্বল কান্তি দাশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের প্রচার সম্পাদক নুরুদ্দীন জাহেদ ও চিকিৎসক সলিল বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট বিপ্লব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।