খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর অবদান স্মরণ
বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ‘খান বাহাদুর বদি আহমদ চৌধুরী চট্টগ্রামের মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর সে অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ ২ জুন বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে কেবি বদি আহমদ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসাইন চৌধুরী, অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মির্জা, লেখিকা বেগম রুনু সিদ্দিকী ও সমাজসেবক সুধীর রঞ্জন চৌধুরী।বিচারপতি আমিরুল কবীর চৌধুরী বলেন, ‘বর্তমানে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। বর্তমান প্রজন্ম কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। এ অবস্থায় বদি আহমদ চৌধুরীর মতো লোক খুবই প্রয়োজন।’ সভায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ জহিরুল ইসলাম, এ এফ এম নূরুল কবির, অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী, নবিদুল হক চৌধুরী, আবদুচ ছালাম আনসারী, অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, গোলামুর রহমান, নুর আহমদ, মোহাম্মদ উল্লাহ, আহমদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।