খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ৩ মে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খান বাহাদুর বদি আহমদ চৌধুরী স্মৃতিসংসদের সভাপতি ও বিচারপতি আমীরুল কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ।
মমতাজ উদ্দিন আহমদ বলেন, গণমানুষের স্বার্থ সংরক্ষণ ও অধিকার আদায়ে খান বাহাদুর বদি আহমদ চৌধুরী যে গভীর দেশপ্রেম, নিষ্ঠা ও সাহসের সংমিশ্রণ ঘটিয়েছেন, তা ইতিহাসে বিরল। তাঁর মতো অভিজ্ঞ, প্রতিভাবান ও সাহসী পার্লামেন্টারিয়ান বর্তমানে নেই বললেই চলে। এমন একজন নেতার প্রয়োজন অনুভূত হয় সব সময়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও স্মৃতিসংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ মোকাররেমুল কাদের চৌধুরী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মজিবুল হক, রাজনীতিক জাহাঙ্গীর আলম, ছড়াকার নুর মোহাম্মদ রফিক, অধ্যক্ষ আবদুল করিম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের তৃতীয় সন্তান আহমদুল ইসলাম চৌধুরী। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর মোহাম্মদ। বিজ্ঞপ্তি।