খান বাহাদুর বদি আহমেদ চৌধুরীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খান বাহাদুর বদি আহমেদ চৌধুরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ ফজলুল করিম
খান বাহাদুর বদি আহমেদ চৌধুরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ ফজলুল করিম

‘খান বাহাদুর বদি আহমেদ চৌধুরীর দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় উদারতা ও নির্লোভ নেতৃত্ব সর্বযুগে অনুসরণীয়। তাঁর মতো বিচক্ষণ, অভিজ্ঞ ও প্রতিভাবান পার্লামেন্টারি বর্তমানে বিরল।’ অখণ্ড ভারতের বঙ্গীয় আইনসভার সাবেক এমএলসি ও এমএলএ খান বাহাদুর বদি আহমেদ চৌধুরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। ১১ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ ফজলুল করিম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মোকারেমুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী ও সাবেক সভাপতি মুজিবুল হক। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের তৃতীয় ছেলে আহমদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি।