খাবার টেবিলের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্পেশ খাওয়া-দাওয়া। এই ঈদে ভোজনরসিকদের আনন্দ যেন দ্বিগুণ। তবে অতি যত্ন করে করা রান্নাটা খাবার টেবিলে যেনতেনভাবে রেখে দিলেই হবে না। পেটের পাশাপাশি চোখের আনন্দ বলেও তো একটা কথা আছে। রন্ধনবিদ রাহিমা সুলতানা খাবার টেবিল সুন্দরভাবে সাজানোর সে কথাই জানালেন।যত ভালো রান্নাই হোক না কেন, পরিবেশন যদি ভালো না হয় তাহলে সবটাই বৃথা। খাবার টেবিল অবশ্যই ছিমছাম, সুন্দর থাকতে হবে। অতিরিক্ত জিনিস রাখার একদমই প্রয়োজন নেই। ছিমছাম খাবার টেবিলের আবেদন অনেক বেশি। রুচি বাড়িয়ে তোলে। জানান রাহিমা সুলতানা রিতা।খাবার টেবিলের সাজকারও বাসায় গোল, কারও বা লম্বা চারকোণা টেবিল। এর ভেতর আবার কাচের, কাঠের অথবা পাথরের তৈরি করা টেবিলও আছে। এবারের ঈদে আপনার প্রিয় টেবিলটা সাজিয়ে নিন রুচিমতো। লম্বা টেবিলে রানার ব্যবহার করতে পারেন। গোল টেবিলের ক্ষেত্রে গোলাকার টেবিলক্লথ বিছিয়ে নিলে ভালো লাগবে দেখতে। বিভিন্ন ধরনের টেবিল আছে। টেবিল বুঝেই আসলে ম্যাট কেনা উচিত।কাচের টেবিলে একটু ভারী টেবিলক্লথ দেখতে ভালো লাগে। বাঁশের অথবা বেতের জিনিস খুব ভালো যাবে। অন্যদিকে, কাঠের টেবিলে রানার ও ম্যাচিং ম্যাটই হবে মানানসই। কাজটা একটু হালকা হলে দেখতে ভালো লাগবে। তবে অতিরিক্ত কড়া রঙের যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে খাবারের দিক থেকে মনোযোগ কিছুটা তো সরেই যাবে, খাবারের নিজস্ব রঙেও যেন কিছুটা ভাটা পড়ে তাতে।এক পাশে সবকিছু সাজিয়ে রাখলে টেবিলটা দেখতে পরিষ্কার লাগবে। একটি ছোট ফুলদানিতে অল্প কিছু ফুল অথবা একটি মোমদানি রাখতে পারেন বাড়তি সৌন্দর্যের জন্য। এর চেয়ে বেশি কিছু না রাখাই ভালো।বাসন-কোসনের রংখাবারের মধ্যই অনেক রং আছে। এ কারণে যে পাত্রে খাবার দেব সেটা হালকা এবং এক রঙের হলে বেশি ভালো লাগবে। ‘আমি বেশির ভাগ সময় সাদা রঙের বাসন ব্যবহার করি। এতে খাবারের রং ফোটে ভালোমতো,’ জানান রাহিমা সুলতানা রিতা। অনেক ঝোল অথবা ডাল ছাড়া রান্না করা যেকোনো জিনিস একটু ছড়ানো প্লেটে দিলে ভালো লাগে দেখতে। আর টেবিল বুঝে বাসন দেওয়া উচিত। আজকাল অনেক ধরনের বাটি কিনতে পাওয়া যায়। দু-তিনটি খোপ আছে এ ধরনের বাসনে ভর্তা, সালাদ বা আচার পরিবেশন করতে পারেন।কোন পাশে কোনটিদাওয়াতে ইদানীং অনেকে কাঁটাচামচ, ছুরি ব্যবহার করছেন। এতে করে অতিথিরা নিজেদের পছন্দমতো উপায়ে খেতে পারেন। এ কাঁটাচামচ, ছুরি রাখারও নির্দিষ্ট জায়গা আছে। খাওয়ার সময় আমাদের ডান হাত বন্ধ থাকে। এ কারণে সবকিছু থাকবে আমাদের হাতের বাঁ পাশে। পানির গ্লাস এবং ন্যাপকিনও প্লেটের বাঁ পাশেই থাকবে। ঈদের দিন অনেক কাজ থাকে। এ জন্য আগের রাতেই সবকিছু গুছিয়ে রাখা ভালো। হাতের কাছে সব থাকলে অহেতুক ছোটাছুটিও করতে হবে না। খাবার টেবিলে অথবা ট্রলিতে গ্লাস, প্লেট, পিরিচ, বাটি—সবকিছু সাজিয়ে রাখতে পারেন।