খাবার থেকে আঙুলের ছাপ শনাক্ত করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা এবার খাদ্যদ্রব্য থেকে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এতে বিভিন্ন অপরাধের ঘটনায় ভবিষ্যতের পুলিশি তদন্তে নতুন মাত্রা যোগ হবে। সায়েন্স অ্যান্ড জাস্টিস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের অ্যাবার্টি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের পুরোনো পদ্ধতিটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করতে গিয়ে ফলমূল ও শাকসবজি থেকে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের পদ্ধতি উদ্ভাবন করেন। তাঁরা পেঁয়াজ, আপেল ও টমোটের মতো মসৃণ পৃষ্ঠের খাবার থেকে বিশেষ প্রক্রিয়ায় ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে সমর্থ হন। ইনডিপেনডেন্ট।